প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারকচক্রের ০১ জন নারী সদস্য গ্রেপ্তার

শুক্রবার১২ সেপ্টেম্বর ২০২৫ ইং অনলাইন ভিসা প্রতারণার শিকার আরিফ উদ্দিন (৩৮), পিতা- মৃত মতিউর রহমান, সাং- কাশিমপুর, ৮নং ওয়ার্ড কালকিনি পৌরসভা, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর ২৯,৭০,০০০/-(উনত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন মর্মে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশক্রমে উক্ত অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করা হয়। অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পাওয়া গেলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত অনলাইন ভিসা প্রতারক চক্রের (০১) একজন নারী সদস্য মোছাঃ জুই আক্তার (২৪) স্বামী- মনোয়ার হোসেন, সাং- নিতাই ডাঙ্গাপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী কে আটক করা হয়। আটক পরবর্তী আসামীকে জিজ্ঞাসাবাদকালে সে অপরাপর আসামীদের সহায়তায় প্রতারণার মাধ্যমে বাদীর নিকট থেকে কানাডিয়ান ভিসা দেবার নামে বিকাশ ও নগদ সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৯,৭০,০০০/-(উনত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা গ্রহন করেছেন বলে স্বীকার করেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ থানার মামলা নং- ০৯, তারিখ- ১২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, তৎসহ ৪১৭/৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০