প্রধান সংবাদ
কিশোর প্রতিনিধি, সাব্বির
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (প্রতিনিধি)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রিতম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব লোকমান আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এর মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম ডালিম এবং উপজেলা জামায়াত আমীর জনাব আব্দুর রশিদ শাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রিতম সাহা বলেন,
“বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত গড়ে উঠেছে এ দেশে। এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলায় ১১৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, গুজবে কান না দিয়ে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০