প্রধান সংবাদ
জলঢাকা প্রতিনিধ,
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় নববধূর আত্মহত্যা: সড়ক অবরোধ, সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় নববধূর আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত দেওয়ার দাবিতে নিহতের স্বজনরা সড়ক অবরোধ করলে ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগও ওঠে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা এলাকার দলবাড়ীপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন জেসমিন আক্তার রুমি (২০)। তিনি একই এলাকার রাহিম ইসলামের স্ত্রী। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরদিন বুধবার সকাল ১০টার দিকে নিহত রুমির পরিবার ও স্বজনরা থানায় গিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত চান। তবে পুলিশ এতে সম্মতি না দিলে ক্ষুব্ধ হয়ে তারা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘন্টাব্যাপী এ অবরোধে শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে শ্রমিক নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্বজনরা।

Qঅবরোধকালে নিহতের বাবা অভিযোগ করে বলেন, “আমার মেয়ের মৃত্যুর ঘটনায় কোনো দাবি-দাওয়া নেই। তবে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার আমিন নামের একজন স্থানীয় সাংবাদিক থানায় ময়নাতদন্ত ছাড়াই লাশ উদ্ধারের কথা বলে আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করেছেন।”

এদিকে অভিযুক্ত সাংবাদিক আল আমিন জানান, জেসমিন তার নিকট আত্মীয়। তিনি দাবি করেন, “আমি শুধু দুই পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা করেছি। টাকা চাওয়ার অভিযোগ সত্য নয়।”

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, “পরিবারের অযৌক্তিক দাবি মানা সম্ভব হয়নি। তারা থানায় মব তৈরির চেষ্টা করেছিল এবং কিছুক্ষণের জন্য সড়ক অবরোধও করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০