প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনে পরিচালক পদে তামিম ইকবালের মনোনয়ন সংগ্রহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়াই করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় তামিম সরাসরি উপস্থিত না থাকলেও রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান তার হয়ে ফর্ম সংগ্রহ করেন।

তামিম ছাড়াও আরও কয়েকজন প্রার্থী সেদিন মনোনয়ন নিয়েছেন। ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম ক্যাটাগরি-বি থেকে, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ক্যাটাগরি-সি থেকে ফর্ম সংগ্রহ করেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

জেলা ও বিভাগ ক্যাটাগরি: ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন ৭১ জন কাউন্সিলরের ভোটে।

ক্লাব ক্যাটাগরি: এখানে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি: ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন।

এ ছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি দুজন পরিচালক মনোনয়ন দিয়ে থাকে।

আগামী নির্বাচনে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে ক্রিকেট অঙ্গনে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অংশগ্রহণে ভোটযুদ্ধ আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০