প্রধান সংবাদ
Northmail24 Team
৬ অক্টোবর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:বাপ্পী
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে পৃথক ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান ও রুহুল আমিন। এছাড়া বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য দেন ওয়াসিস আলম, মো. রুমন ইসলাম ও বাপ্পী আহসান রাব্বী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়ার পর এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন পদে অবৈধভাবে চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জনেরও বেশি পটিয়া উপজেলা থেকে এসেছে। দেশের ৬৩ জেলার প্রার্থীদের উপেক্ষা করে একটি জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ায় ব্যাংকের সার্ভিস মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, এসব নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পেশাগত দক্ষতার অভাব রয়েছে এবং আঞ্চলিক ভাষায় কথা বলায় যোগাযোগে বিঘ্ন ঘটছে। তারা সতর্ক করে বলেন, অবিলম্বে এস আলম গ্রুপ ও তাদের নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে যোগ্য, মেধাভিত্তিক ও ন্যায়সংগত নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।

বার্তা প্রেরক:
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
📞 ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০