প্রধান সংবাদ
Northmail24 Team
৯ অক্টোবর ২০২৫, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেফ এক্সিটের তালিকা দিন’ — রুহুল কবির রিজভী

সাব্বির হোসেন, নীলফামারী
“সরকারের সাবেক ও বর্তমান উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে পরিকল্পনা করছে—যিনি বলছেন তিনিও ছিলেন সরকারের উপদেষ্টা। তাহলে তালিকা দিন—কারা সেফ এক্সিটের চিন্তা করছেন,” এমন মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।

সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের অসহায় বৃদ্ধ মোস্তাকিন দম্পতিকে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি তারেক রহমান-এর নজরে এলে তাঁর নির্দেশে ‘আমরা বিএনপির পরিবার’-এর পক্ষ থেকে ওই দম্পতির হাতে দুটি অটোভ্যান ও ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সহায়তা প্রদানকালে তিনি বলেন, “এই সরকারের সাবেক এক উপদেষ্টা বলেছেন—বর্তমান কিছু উপদেষ্টা সেফ এক্সিটের পরিকল্পনা করছে। আমরা অনেক আগেই বলেছিলাম, শেখ হাসিনার আমলে গণতন্ত্র ধ্বংস করে, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে, বিচারবহির্ভূত হত্যা ও ক্রসফায়ার করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। আজ যাঁরা অন্যায় করেছেন, দুর্নীতি বা টাকা পাচার করেছেন, হত্যা বা নিপীড়নের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের সেফ এক্সিট দরকার।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে আমাদের চার-পাঁচজন ছেলেকে হত্যা করা হয়েছে, যা তৎকালীন এক সংস্কৃতি মন্ত্রীর নির্দেশনায় সংঘটিত হয়। তখনও আমরা বলেছিলাম—আপনারা সেফ এক্সিটের কথা ভাবুন। এখনো সময় আছে—যাঁরা এসবের সঙ্গে যুক্ত, তারা যেন সেফ এক্সিটের ব্যবস্থা করে নেন।”

বিএনপি নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার কখনো সেফ এক্সিটের প্রয়োজন হয়নি। তাঁর বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হলেও তিনি এই দেশেই থাকতে চেয়েছেন—এই মাটিতেই, এই বাতাসে, এই জল-আলোর মাঝেই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০