প্রধান সংবাদ
Northmail24 Team
১০ অক্টোবর ২০২৫, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এক গুরুত্বপূর্ণ সমাবেশ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় রংপুর-দিনাজপুর টিম অঞ্চলের সদস্য আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ ও জেলা শ্রমিক কল্যাণ সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল এবং নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সমাবেশে বক্তারা বলেন, একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীরা যাতে সফলতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রতিটি নেতাকর্মীকে সংগঠিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রকে টার্গেট করে সেখানকার ভোটারদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করতে হবে, বিশেষ করে ভিন্নধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে।

নেতৃবৃন্দ বলেন, মানুষের সঙ্গে এমন ভাষায় কথা বলতে হবে যা আস্থা সৃষ্টি করে। জনগণকে জানাতে হবে—“যা এতদিন হয়নি, আগামীতে আমরা আপনাদের সাথে নিয়ে করবো।” পাশাপাশি ভোটকেন্দ্রে বিরোধী পক্ষের পেশিশক্তির দখল ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।

নেতারা বিশ্বাস প্রকাশ করেন, সংগঠিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০