প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
১০ অক্টোবর ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা সম্পন্ন: প্রশ্নে ‘আয়নাঘর’ ও শহীদ আবু সাঈদ আলোচনায়

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত উভয় ধাপের পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এই বিশেষ পরীক্ষায় অংশ নিয়েছেন তিন লাখেরও বেশি পরীক্ষার্থী। ঢাকাজুড়ে ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় সাধারণ জ্ঞান, সমসাময়িক বিষয়সহ সাম্প্রতিক ইতিহাস-রাজনীতিভিত্তিক বেশ কিছু প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা দেখা গেছে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘আয়নাঘর’ সম্পর্কিত প্রশ্নটি। সেট–২–এর ৭৪ নম্বর এবং সেট–৩–এর ২৫ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়, ‘আয়নাঘর কী?’ উত্তরের বিকল্পগুলো ছিল—
ক. স্বচ্ছ কামরা
খ. পরিবেশবান্ধব কৃষিকাজ
গ. গোপন কারাগার
ঘ. একটি হলিউড মুভি

প্রশ্নটি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা যায়। কেউ কেউ মনে করেন, ‘আয়নাঘর’ বলতে ফ্যাসিস্ট আমলে ব্যবহৃত গোপন কারাগারকে বোঝানো হয়েছে; অন্যরা একে সরল অর্থে ‘স্বচ্ছ কামরা’ হিসেবে দেখেছেন।

পরীক্ষায় আরও উঠে এসেছে বাংলাদেশের জাতীয় দিবস ও ঐক্যমত কমিশনের প্রস্তাবনা সম্পর্কিত প্রশ্ন। সেট–৩–এর ৩৯ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কী ছিল?”—যার উত্তর বিকল্পে ছিল দ্বি-স্তর বিশিষ্ট সংসদ, আসন বৃদ্ধি, সংরক্ষিত নারী আসন বাতিল এবং পিআর (PR) পদ্ধতি চালু করা।

এছাড়া জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ নিয়েও একটি প্রশ্ন ছিল। সেট–৩–এর ৬৭ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, “বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?” বিকল্পগুলো ছিল—ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী জানান, এবারের প্রশ্নপত্রে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ঐতিহাসিক ঘটনাবলির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০