প্রধান সংবাদ
নীরা
১১ অক্টোবর ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, মৌসুমি বায়ু বিদায়ের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বর্তমানে মেঘের একটি ভারী সেল সক্রিয় রয়েছে। এই সেল দুর্বল হলেও বৃষ্টির সম্ভাবনা এখনই শেষ হচ্ছে না। আগামী চার থেকে পাঁচ দিন দেশের বেশিরভাগ স্থানে এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

রাজধানীতে শুক্রবার ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ু বিদায়ের আগে এমন অস্থায়ী বৃষ্টি স্বাভাবিক একটি প্রক্রিয়া।

এছাড়া, তারা জানিয়েছেন, আগামী ২০ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এরপর দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০