প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ অক্টোবর ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে মনোমুগ্ধকর সাংবাদিকদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেলিম,নীলফামারীর
নীলফামারীতে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। জমকালো এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন নীলফামারী।

শনিবার বিকেলে নীলফামারী বড় মাঠে সাদা জার্সি পড়ে মাঠে নামেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের দল ও লাল জার্সি পড়ে মাঠে সাংবাদিক একাদশ দল।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম বাবু,সাবেক সভাপতি তাহমিদ হক ববি,সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, সহ অনেকে।
দুই দলের এগারো-এগারো ২২ জন খেলোয়াড় মাঠে নামেন।২/১গোলে বিজয় লাভ করেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন।ম্যান অফ দ্যা মাচ বিজয় লাভ করেন, সময় টিভির রংপুর ব্যুরো নাজমুল ইসলাম নিশাদ। উপস্থিত দর্শকেরা খেলাটি উপভোগ করেন প্রাণভরে।প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন চাঙ্গা থাকে। সাংবাদিকদের এই খেলা দেখে জেলার বিভিন্ন স্তরের লোকজন খেলার প্রতি আগ্রহ জন্মাবেন বলে আশা করেন তিনি।
নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান বলেন, আমরা সব সময় অন্যের খবর লিখি। আমাদের মধ্যে একটি মিলনমেলার আয়োজন এটি খুব ভালো লাগলো আজ। সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো। কাজের মধ্যেই থাকি আমরা সবার সঙ্গে ওইভাবে দেখা হয় না যেটি আজ হয়েছে। বন্ধুত্ব আরো ভালো হলো। গণমাধ্যম কর্মীদের এরকম আয়োজন সব সময় হওয়া দরকার তাহলে বন্ধুত্ব অটুট থাকবে।খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০