প্রধান সংবাদ
Northmail24 Team
২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে জয়ের আশায় বাংলাদেশ কোচ পিটার বাটলার

নিজস্ব প্রতিবেদ, নীরা :

প্রথম প্রীতি ম্যাচে হারের পরও থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বাস্তবতা মেনে নিয়েও ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামতে চান দলের প্রধান কোচ পিটার বাটলার।

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ড সফরে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩–০ গোলে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইংলিশ কোচ বাটলার।

তিনি বলেন, “আমরা যখনই মাঠে নামি, লক্ষ্য থাকে জেতা। বাস্তবতা হলো—আমরা এখনো থাইল্যান্ডের স্তরে পৌঁছাইনি। তারা অভিজ্ঞ ও শক্তিশালী দল, যা তারা আগের ম্যাচেই প্রমাণ করেছে। তবে আমরা উন্নতি করতে পারি, সেটাই দেখাতে চাই।”

প্রথম ম্যাচ শেষে কিছু খেলোয়াড়ের মানসিকতা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন কোচ। তবে দ্বিতীয় ম্যাচের আগে পরিস্থিতি বদলেছে বলে জানান তিনি। “কিছু খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তাদের মনোভাব এখন অনেক ইতিবাচক, এতে আমি সন্তুষ্ট,” বলেন বাটলার।

দলের কৌশলগত পরিবর্তন নিয়েও তিনি আশাবাদী। “আমরা সিস্টেমে কিছু পরিবর্তন আনছি। কিছু ঘাটতি ছিল, সেগুলো পূরণের চেষ্টা চলছে। আগের ম্যাচে শুরুতেই গোল হজম করা আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছিল, তবে এবার আমরা বেশি সতর্ক থাকব,” যোগ করেন বাংলাদেশের কোচ।

দ্বিতীয় প্রীতি ম্যাচের মধ্য দিয়ে থাইল্যান্ড সফর শেষ করবে বাংলাদেশ। মেয়েদের পারফরম্যান্সে উন্নতি ও আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই এখন বাটলার ও তার দলের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০