প্রধান সংবাদ
Northmail24 Team
১ নভেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, নীরা:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, ‘একান্ত প্রয়োজন ছাড়া’ কোনো সরকারি কর্মকর্তা যেন বিদেশ সফরে না যান। পরিপত্রটি মন্ত্রণালয় ও বিভাগীয় দপ্তরগুলোতে পাঠানো হয়েছে, পাশাপাশি উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও এর অনুলিপি প্রেরণ করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, পূর্বে বিদেশ ভ্রমণ বিষয়ে জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক কর্মকর্তা অনুমতি ছাড়াই বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি কোনো কোনো মন্ত্রণালয়ে উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফর করছেন—যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থি।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সরকারের চলমান কার্যক্রমে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সেজন্য নির্বাচন পর্যন্ত বিদেশ ভ্রমণ কার্যত স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। শুধুমাত্র একান্ত জরুরি বা অত্যাবশ্যক সরকারি প্রয়োজনে ব্যতিক্রম করা যেতে পারে বলে পরিপত্রে স্পষ্ট করা হয়েছে।

সরকার মনে করছে, এই সিদ্ধান্ত প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা ও দেশের অভ্যন্তরীণ কার্যাবলি নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০