প্রধান সংবাদ
Northmail24 Team
১ নভেম্বর ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে নীলফামারীতে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (০১/নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ দিবসের কার্যক্রম।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, সমবায় কার্যালয়, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
তিনি বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে, এজন্য সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূলে সামাজিক অবক্ষয় রোধে সমিতিগুলোকে সোচ্চার হতে হবে, যাতে মানুষ ভুল পথে পরিচালিত না হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান।
আলোচনা সভায় জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জ্যোতি কৃষ্ণায়ন এর সঞ্চালনায় স্থানীয় সমবায় সমিতির উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের দাবী জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সফল সমবায়ী হিসেবে ঐক্য পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুর আলম সিদ্দিকী, গণ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ফরতাজ আলী, ইউনাইটেড কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দুলু মিয়া ও নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি শারমীন আক্তার। এছাড়াও সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম, প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
শেষে সফল তিন সমবায় সমিতি হিসেবে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি, বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও রজনীগন্ধা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০