প্রধান সংবাদ
Northmail24 Team
১ নভেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীতের আগমনি বার্তা, তবু আকাশে বৃষ্টির দখল

নিজস্ব প্রতিবেদক, নীরা:

প্রকৃতিতে শীতের হালকা ছোঁয়া অনুভূত হলেও বৃষ্টি যেন এবার বিদায় নিতে চায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে টানা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১ নভেম্বর) সকালে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হচ্ছে। তবে নতুন লঘুচাপের প্রভাবে বৃষ্টির প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে।

প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও ঘটতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে বলে জানানো হয়।

রোববার (২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের অন্যান্য এলাকায় দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে।

সোমবার (৩ নভেম্বর) থেকে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হওয়ার আভাস দিয়েছে অধিদপ্তর। চট্টগ্রাম ছাড়া দেশের বেশিরভাগ জায়গায় আকাশ থাকবে আংশিক মেঘলা এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ও বুধবার (৫ নভেম্বর) খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দেশের অন্যত্র আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলেও জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের শুরুতেই এ ধরনের লঘুচাপ মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর পর ধীরে ধীরে শীতের প্রভাব বাড়বে সারাদেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০