প্রধান সংবাদ
Northmail24 Team
৩ নভেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে মিথ্যা অপবাদ ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:বাপ্পী:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিরহাট এলাকায় মিথ্যা অপবাদ ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. রহিমুল ইসলাম।

রোববার (২ নভেম্বর) বিকেলে হাজিরহাট এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমুল ইসলাম বলেন, “কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।”

তিনি আরও জানান, একটি ভিত্তিহীন ঘটনার অভিযোগে তাকে তার কর্মস্থল থেকে বরখাস্ত করা হয়েছে, যার ফলে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন।
তিনি প্রশাসন ও স্থানীয় সুধীজনদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান বলেন, “রহিমুল ইসলাম ভালো মানুষ, তার বিরুদ্ধে আমরা কোনো খারাপ কিছু দেখি নাই।”
অন্য এক ব্যক্তি বলেন, “যদি তিনি দোষী হন, তবে তার বিচার হোক। আর যদি নির্দোষ হন, তাহলে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরও বিচার হওয়া উচিত।”

অপপ্রচারে জড়িত বলে যাকে উল্লেখ করা হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক সেই নারী বলেন, “রহিমুল ইসলামের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তিনি আমাকে বোনের মতোই সম্মান করেন, আর আমার স্বামীর সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে।”

সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক:
নাহিদ সিদ্দিক বাপ্পী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
📞 ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১০

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১১

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১২

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১৩

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৪

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৫

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৬

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৭

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৮

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৯

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

২০