প্রধান সংবাদ
Northmail24 Team
৩ নভেম্বর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমালোচনার পর প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক, নীরা :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে।

সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে গত ২ নভেম্বর (রোববার)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।

তিনি জানান, “আগস্টে ঘোষিত বিধিমালায় মোট চারটি ক্যাটাগরির পদ ছিল। তবে নতুন সংশোধনে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদ এখন আর থাকছে না।”

সমালোচনার কারণে পদগুলো বাতিল করা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, আপনারা বিষয়টি যাচাই করে দেখতে পারেন।”

অতিরিক্ত সচিব আরও জানান, বিধিমালায় একটি শব্দগত পরিবর্তন আনা হয়েছে। আগের সংস্করণে বলা ছিল, ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ের স্নাতকরা এবং ৮০ শতাংশ পদে অন্যান্য বিষয়ের স্নাতকরা নিয়োগ পাবেন। তবে এটি স্পষ্ট করা হয়েছে যে, কোটার বাইরে থাকা ওই ৮০ শতাংশ পদে বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের স্নাতকরা আবেদন করতে পারবেন। এজন্য “অন্যান্য বিষয়ে” শব্দবন্ধটি পরিবর্তন করে “বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে” করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রকাশিত নতুন নিয়োগ বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক নামে দুটি নতুন পদ যুক্ত করা হয়। তবে সংগীত শিক্ষক নিয়োগকে ঘিরে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন তীব্র সমালোচনা শুরু করলে সরকার পদ দুটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০