প্রধান সংবাদ
Northmail24 Team
৩ নভেম্বর ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী তিন মাসে অন্তত ১০টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, নীরা :

দেশজুড়ে এবার শীত হতে পারে দীর্ঘ ও বেশি তীব্র। নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ৩টি তীব্র আকার ধারণের আশঙ্কা রয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে প্রকাশিত মৌসুমি জলবায়ু পূর্বাভাসে জানানো হয়, এবারের শীত মৌসুমে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রার তারতম্য, কুয়াশা এবং বৃষ্টিপাত জীবনযাত্রায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মৌসুমজুড়ে ৪ থেকে ৭টি মৃদু বা মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এই সময় বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মাসের শেষ দিক থেকেই দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে।

আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, “নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সাগরে দুই থেকে চারটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা হ্রাস পাচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শুরু পর্যন্ত সময়টিই হবে চলতি মৌসুমের সবচেয়ে ঠান্ডা পর্ব। তখন দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০