প্রধান সংবাদ
Northmail24 Team
৪ নভেম্বর ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১০১ জন

নিজস্ব প্রতিবেদক, নীরা:

দেশে ডেঙ্গুর ভয়াবহতা এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় ভাইরাসজনিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১০১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে —

বরিশাল বিভাগে: ১৫১ জন

চট্টগ্রাম বিভাগে: ১২৫ জন

ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২০৮ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়: ২৪১ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়: ১৭৫ জন

খুলনা বিভাগে: ৫৯ জন

ময়মনসিংহ বিভাগে: ৭৫ জন

রাজশাহী বিভাগে: ৪৫ জন

রংপুর বিভাগে: ১৯ জন

সিলেট বিভাগে: ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে ১,০৭৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৭০ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৭৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৯২ জনের।

বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়ায় অস্বাভাবিক পরিবর্তন ও মশা নিধনে পর্যাপ্ত উদ্যোগের অভাবের কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার দীর্ঘায়িত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০