প্রধান সংবাদ
Northmail24 Team
৬ নভেম্বর ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আরপিও সংশোধনে নতুন বিতর্ক: ‘নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক’ বিধান নিয়ে দ্বিধায় রাজনৈতিক অঙ্গন

নিজস্ব প্রতিবেদক, নীরা:
সংশোধিত প্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর নতুন বিধান—‘নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক’—নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিভাজন তৈরি হয়েছে। বিএনপি ও এর সমমনা জোট এই বিধানের তীব্র বিরোধিতা করছে, অপরদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপিসহ কয়েকটি দল সংশোধনীটিকে ইতিবাচক হিসেবে দেখছে।

বিএনপি মনে করছে, এই বিধান তাদের জোটগত নির্বাচনী কৌশলকে বাধাগ্রস্ত করবে এবং ঐক্য নষ্ট করবে। দলটি সংশোধনীটি বাতিলের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে অনুরোধ জানিয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, আরপিওতে এই ধারা যোগ করা হয়েছে পরিকল্পিতভাবে, যাতে জোটভিত্তিক নির্বাচন কঠিন হয়ে পড়ে। তারা মনে করছে, একই প্রতীকে নির্বাচন করলে ছোট দলগুলোর প্রভাবশালী নেতাদেরও সংসদে জায়গা পাওয়ার সুযোগ তৈরি হয়—যা একটি পক্ষ মেনে নিতে পারছে না।

ইতিমধ্যে সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশের পরদিনই বিএনপির শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,

> “এ ধরনের বড় পরিবর্তনের আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া উচিত ছিল। কমিশন সেটা না করেই নিজেদের মতো করে সংশোধনী জারি করেছে—এটা সঠিক হয়নি।”

একইভাবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন,

> “জোট নির্বাচনের উদ্দেশ্যই হলো একসঙ্গে প্রচারণা চালিয়ে জেতার চেষ্টা করা। আলাদা আলাদা প্রতীকে নির্বাচন করলে তা বাস্তবে সম্ভব নয়। তাই আগের নিয়মে ফেরার দাবি জানাচ্ছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ইস্যু নিয়েই বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য রয়েছে। এখন আরপিও সংশোধনের গেজেট সেই উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম বলেন,

> “গেজেট প্রকাশ মানেই এটি চূড়ান্ত নয়। রাজনৈতিক দল, সরকার ও নির্বাচন কমিশন চাইলে যেকোনো সময় সংশোধনী আবারও পরিবর্তন করা সম্ভব। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে সময়ের সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”

ইসি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তবে তফসিল ঘোষণার আগে এই বিভাজন রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,

> “আরপিওর গেজেট পরিবর্তনের কোনো তথ্য এ মুহূর্তে আমার জানা নেই। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলে দেবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০