প্রধান সংবাদ
Northmail24 Team
৬ নভেম্বর ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে সহিংস হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ হামলার লক্ষ্য ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি দুর্ঘটনাক্রমে তার শরীরে বিদ্ধ হয়। এ ঘটনায় সরকার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং আহত প্রার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ। অপরাধীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভীতির কোনো স্থান নেই।” ইতোমধ্যে সিএমপি হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে।

সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যেন আগামি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন হয়।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সারাদেশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০