প্রধান সংবাদ
Northmail24 Team
১০ নভেম্বর ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও লুসাইলে মেসি! মার্চে হতে পারে আর্জেন্টিনা–স্পেনের ফিনালিসিমা

নিজস্ব প্রতিবেদক, নীরা:

বিশ্বকাপের আবহ আবার ফিরছে দোহায়। ২০২৬ সালের মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হতে পারে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো জয়ী স্পেন। ফিফার বিশেষ আয়োজনে অনুষ্ঠিত এই ম্যাচটি হবে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’—যেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ দল মুখোমুখি হয় এক মর্যাদার লড়াইয়ে।

প্রাথমিকভাবে ম্যাচের তারিখ ঠিক করা হয়েছিল ২০২৬ সালের ২৮ মার্চ। তবে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, নতুন পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি একদিন এগিয়ে ২৭ মার্চ (শুক্রবার) আয়োজনের কথা ভাবছে ফিফা।
সবচেয়ে বড় আলোচ্য বিষয়—এই ম্যাচটি হতে পারে সেই লুসাইল স্টেডিয়ামে, যেখানে তিন বছর আগে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ। আবারও যদি একই মাঠে দেখা যায় আকাশি–সাদা জার্সির অধিনায়ককে, তবে তা হবে যেন এক প্রতীকী পুনর্মিলন—এক পাশে অভিজ্ঞ মেসি, অন্য পাশে স্পেনের কিশোর বিস্ময় লামিন ইয়ামাল।

মার্কার প্রতিবেদন অনুযায়ী, ফিফা চায় এই ম্যাচকে একটি ক্ষুদ্র বিশ্বকাপ উৎসবের মতো করে তুলতে। দলগুলোর আগমন থেকে শুরু করে প্রেস কনফারেন্স, স্টেডিয়াম সাজানো—সব কিছুতেই থাকবে বিশ্বকাপ ফাইনালের ছোঁয়া।

তবে সবকিছু নির্ভর করছে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের ফলাফলের ওপর। লুইস দে লা ফুয়েন্তের দল যদি মার্চের আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলে, তবেই নির্ধারিত সময়ে ম্যাচ হবে। অন্যথায় ফিনালিসিমা পিছিয়ে যাবে সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের ফিফা উইন্ডোতে।

বর্তমানে স্পেন ইউরোপীয় বাছাইপর্বের ‘ই’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, পিছনে তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া। আগামী সপ্তাহে জর্জিয়াকে হারাতে পারলেই স্পেন সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।

এরই মধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশন মার্চ উইন্ডোতে আরেকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করছে। আলোচনা চলছে কাতার জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ড্রয়ের পর।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার সূচনা ১৯৮৫ সালে ‘আরতেমিও ফ্রাঞ্চি কাপ’ নামে হয়েছিল। এরপর ১৯৯৩ সালে আর্জেন্টিনা জেতে ডেনমার্ককে হারিয়ে, আর দীর্ঘ বিরতির পর ২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩–০ গোলে উড়িয়ে ট্রফি জেতে স্কালোনার দল।
২০২৪ কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আবারও এই শিরোপার লড়াইয়ে নামার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা।

এখন অপেক্ষা কেবল ফিফার চূড়ান্ত ঘোষণার—দোহায় কি আবার দেখা যাবে মেসির সেই জাদুকরী হাসি?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০