প্রধান সংবাদ
Northmail24 Team
১০ নভেম্বর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র’— হাদিস নয়, বলছেন গবেষকরা

নিজস্ব প্রতিবেদক, নীরা:

আমাদের সমাজে বহুকাল ধরে একটি উক্তি প্রচলিত— “জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।” প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেকেই একে নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর হাদিস হিসেবে উদ্ধৃত করে আসছেন। কিন্তু ইসলামী গবেষণা ও হাদিস বিশ্লেষণের আলোকে এই উক্তির সত্যতা ভিন্ন বলে জানিয়েছেন প্রখ্যাত আলেম ও হাদিস বিশারদরা।

দেশের অন্যতম ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার–এর বিশ্লেষণে বলা হয়েছে, উক্তিটি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী নয়; বরং এটি পরবর্তীকালের কোনো জ্ঞানী ব্যক্তির উক্তি, যা ভুলক্রমে হাদিস হিসেবে প্রচলিত হয়েছে।

ইমাম সাখাবি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘আল মাকাসিদুল হাসানাহ’ (পৃষ্ঠা ৪৪২, বর্ণনা: ১০০৫)-এ উক্তিটিকে হাসান বসরি (রহ.)-এর বাণী হিসেবে উল্লেখ করেছেন। একই মত পোষণ করেছেন ইমাম শাওকানি (রহ.), যারকাশি (রহ.) এবং তাহের পাটনি (রহ.)-সহ আরও অনেক হাদিস বিশারদ। তাদের মতে, এই বক্তব্য হাদিস হিসেবে প্রমাণিত নয়।

গবেষকরা বলেন, ইসলাম ধর্মে জ্ঞান ও শহীদ উভয়েরই মর্যাদা অপরিসীম। তবে যে কোনো কথা নবীজির (সা.) নামে প্রচার করার আগে তার প্রামাণিকতা যাচাই করা আবশ্যক। হাদিসের নামে অপ্রমাণিত উক্তি প্রচার করা ইসলামী শিষ্টাচারের পরিপন্থি এবং এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা থাকে।

বিশারদদের পরামর্শ

বিশারদদের মতে, এই উক্তিটি জ্ঞান ও শহীদের মর্যাদার তুলনামূলক ভাব প্রকাশ করে বটে, তবে এটিকে হাদিস বলা ঠিক নয়। বরং এটি একজন জ্ঞানী ব্যক্তির অনুপ্রেরণামূলক বাণী হিসেবে গ্রহণ করাই শ্রেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০