প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ নভেম্বর ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডায়াবেটিক রোগীদের জন্য কোন কলা উপযুক্ত? বিশেষজ্ঞদের পরামর্শ জানুন

নিজস্ব প্রতিবেদক, নীরা :

কলাকে বলা হয় সহজলভ্য ‘সুপারফুড’। এটি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনই শরীরের প্রয়োজনীয় শক্তিরও দারুণ উৎস। সবজি হিসেবেও যেমন খাওয়া যায়, তেমনি ফল হিসেবেও পাকা কলা জনপ্রিয়। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য কোন ধরনের কলা সবচেয়ে নিরাপদ— কাঁচা, পাকা নাকি মজে যাওয়া— সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পুষ্টিবিদরা।

বিশেষজ্ঞদের মতে, কলা যত বেশি পাকে, এর ভেতরের স্টার্চ ততটাই পরিবর্তিত হয়ে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজে রূপ নেয়। ফলে কাঁচা, আধাপাকা ও অতিপাকা কলার গঠন ও রক্তে শর্করার ওপর প্রভাব এক নয়।

কাঁচকলা: ডায়াবেটিকদের সেরা বিকল্প

কাঁচকলায় মিষ্টত্ব কম এবং ফাইবারের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি এটি হজমতন্ত্রের জন্য উপকারী, কারণ কাঁচকলা প্রিবায়োটিক হিসেবে কাজ করে— যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় ও প্রদাহ কমায়।

অল্প পাকা বা আধাপাকা কলা

যে কলা পুরোপুরি কাঁচা নয়, আবার সম্পূর্ণ পাকা নয়— সেটিও উপকারী। এই অবস্থায় ফলটির পটাশিয়াম মাত্রা সবচেয়ে বেশি থাকে, যা পেশি ও স্নায়ুর কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। যাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে, তারা এই ধরনের কলা সীমিত পরিমাণে খেতে পারেন।

হলুদ বা সম্পূর্ণ পাকা কলা

পুরোপুরি পাকা কলায় স্টার্চ প্রাকৃতিক চিনিতে রূপান্তরিত হয়ে মিষ্টতা বাড়ায়। এটি দ্রুত এনার্জি দেয়, তাই যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য এটি উপযোগী। তবে ডায়াবেটিকদের জন্য নয়, কারণ এতে শর্করার মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে।

মজে যাওয়া কলা: একেবারে নয়

যে কলায় কালচে বা বাদামি দাগ পড়ে, সেটি আসলে অতিপাকা বা মজে যাওয়া কলা। এতে শর্করার পরিমাণ সর্বাধিক এবং এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্তদের এই ধরনের কলা থেকে দূরে থাকা উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ

ডায়াবেটিক রোগীদের জন্য সবচেয়ে ভালো হলো কাঁচকলা বা অল্প পাকা কলা। এতে ফাইবার বেশি, শর্করা কম এবং হজমের জন্যও উপকারী। অন্যদিকে মজে যাওয়া অতিপাকা কলা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০