প্রধান সংবাদ
Northmail24 Team
১৬ নভেম্বর ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরের জনপদে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় নেমেছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক নীরা :

উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। সন্ধ্যার পর থেকেই বইছে হিমেল হাওয়া, যা টেনে নিয়ে যাচ্ছে পরদিন সকাল পর্যন্ত। ফলে ভোরের দিকে তেঁতুলিয়ার জনপদজুড়ে বাড়তি শীত অনুভূত হচ্ছে কয়েক দিন ধরেই।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টার পর্যবেক্ষণে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। কয়েক দিন ধরেই এ অঞ্চলের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

সকালে উপজেলা সদরসহ আশপাশের এলাকায় ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার মধ্য দিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্যের আলো। শীতের স্পর্শে গ্রাম-গঞ্জের পরিবেশ হয়ে উঠেছে আরো শীতল। তাপমাত্রা কমলেও ভোর থেকেই কর্মব্যস্ততা শুরু করতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। দিনমজুর, ভ্যানচালক, পাথরকামার, চা-শ্রমিক ও কৃষকদের অনেকেই সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ায় শীতের মাত্রা স্বাভাবিকভাবেই বেশি অনুভূত হয়। এ কারণে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমে যাচ্ছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ৫ ডিগ্রিতে, আর বাতাসে আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এর আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এসে শীতের তীব্রতা আগের তুলনায় কিছুটা বেড়েছে। ফলে ভোরে ও রাতে গরম কাপড়ের ব্যবহারও বাড়তে শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০