প্রধান সংবাদ
Northmail24 Team
২০ নভেম্বর ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ১৫ জানুয়ারি মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ: কঠিন গ্রুপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক,নীরা:

আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। বয়সভিত্তিক ক্রিকেটের এই শীর্ষ আসরকে সামনে রেখে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে আয়োজিত হবে বিশ্বকাপ। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি দল। প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছে তানজানিয়া।

এইবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। হারারের দুই মাঠ এবং বুলাওয়েওর একটি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে নামিবিয়ার দুই ভেন্যুতেও খেলা হবে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা তিন দল উঠবে সুপার সিক্স–এ। দুটি সুপার সিক্স গ্রুপে থাকবে ছয়টি করে দল। সেখান থেকে প্রতিটি গ্রুপের সেরা দুই দল পাবে সেমিফাইনালের টিকিট। এছাড়া সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বাংলাদেশের পথচলা শুরু হবে ১৭ জানুয়ারি, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০ জানুয়ারি একই ভেন্যুতে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন,
“বয়সভিত্তিক এই টুর্নামেন্ট ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। ব্রায়ান লারা, সনাথ জয়সুরিয়া, বিরাট কোহলি থেকে শুরু করে শুভমান গিল— অনেক তারকারই যাত্রা এখান থেকেই। এবারের আসরে তানজানিয়াকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

গ্রুপ তালিকা — অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫

গ্রুপ এ: ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড
গ্রুপ বি: জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড, স্কটল্যান্ড
গ্রুপ সি: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা
গ্রুপ ডি: ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০