প্রধান সংবাদ
Northmail24 Team
২০ নভেম্বর ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে এডিপি বিশেষ বরাদ্দে সাইকেল–ল্যাপটপ–ছাগলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি–বিশেষ) এর আওতায় শিক্ষার্থী, হতদরিদ্র ও বিভিন্ন উপকারভোগীর মাঝে সাইকেল, ল্যাপটপ/ডেক্সটপ, ফ্যান, ক্রীড়া সামগ্রী ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা হলরুমে এ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপংকর রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার তনিমা জামান তন্বী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন ও কিশোরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৩২টি সাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩টি ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার, হতদরিদ্র পরিবারের জন্য ২৫টি ফ্যান, যুব সমাজকে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী, এবং উপকারভোগীদের মাঝে ৩২টি ছাগল তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি দীপংকর রায় বলেন, “সরকারের উন্নয়ন শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। আজকের এই উপকরণগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে, আর হতদরিদ্র পরিবারের জন্য হবে জীবিকা উন্নয়নের নতুন সুযোগ।” তিনি আরও বলেন, “যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করতে প্রযুক্তি শিক্ষা ও খেলাধুলার বিকল্প নেই। জেলা পরিষদ ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও প্রীতম সাহা বলেন, “শিক্ষার্থী ও তরুণদের এগিয়ে যেতে হবে জ্ঞান, প্রযুক্তি ও ইতিবাচক মনোভাব নিয়ে। আজ যারা উপকরণ পেলেন, তারা যেন এগুলো ঠিকভাবে কাজে লাগিয়ে নিজের জীবন ও সমাজকে আরও এগিয়ে নেন—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও যোগ করেন, “সরকারি প্রতিটি উদ্যোগ মানুষের কল্যাণে কাজ করছে। আমরা চাই সবাই সুযোগ পেলে নিজের অবস্থান পরিবর্তন করতে পারবে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবন ও উপার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০