প্রধান সংবাদ
Northmail24 Team
২০ নভেম্বর ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নতুন ঘর পেলো অসহায় আমিনা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: বাপ্পী
শ্রবণ প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্ত আমিনা (২০) দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কালিদহ এলাকায় ভাঙা বাঁশের বেড়া আর ঝুঁকিপূর্ণ চালার কুঁড়েঘরেই ছিল তার শেষ আশ্রয়। ঝড়-বৃষ্টি ও নিরাপত্তাহীন পরিবেশে দিন-রাত কাটাতে বাধ্য হতেন তিনি।

স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতাদের নজরে এলে তারা বিষয়টি জানান বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে। পরে তার উদ্যোগে আমিনার জন্য নতুন একটি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্থানীয় যুবদল ও ব্যক্তিগত সহযোগিতায় ঘর নির্মাণকাজ শুরু করা হয়। নির্মাণ শেষে একই দিনে আনুষ্ঠানিকভাবে আমিনার হাতে নতুন ঘরের চাবি তুলে দেন ফরহাদ হোসেন আজাদ।

ফরহাদ হোসেন আজাদ বলেন,
“তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল জন্মদিনে কোনো উৎসব বা কেক কাটার আয়োজন না করে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা। মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। আজ তারেক রহমানের জন্মদিনে এই অসহায় বোনকে ঘর উপহার দিতে পেরে আমরা আনন্দিত।”

চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানান, নতুন ঘর পেয়ে আমিনা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। তার মুখে ফুটে উঠেছে শান্তি ও আনন্দের হাসি। মানবিক এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০