প্রধান সংবাদ
Northmail24 Team
২০ নভেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ট্রাকচা’পায় স্কুলছাত্রীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক,রকি:

নীলফামারী জেলা সদরের মোড়লের ডাঙ্গা এলাকায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মার্জিয়া আক্তার (৮) নামে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মার্জিয়া টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়ার মো. মোস্তাকিম শাহের মেয়ে। সে শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে স্কুলের ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে মোড়লের ডাঙ্গা বাজারে পিপাসা লাগায় সে হোটেলে পানি পান করে। বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোড়লের ডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসেন জানান, নিহত মার্জিয়া তাঁর মেয়ে সিনথিয়ার সহপাঠী ছিল এবং তারা দুজনেই ক্লাস পার্টিতে একসঙ্গে অংশ নিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। পরে পুলিশ ট্রাকটি নিতে চাইলে বিক্ষুব্ধ জনতা তা নিজেদের হেফাজতে রাখে। নিহত শিশুর লাশ নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০