প্রধান সংবাদ
Northmail24 Team
২৩ নভেম্বর ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে আতঙ্ক না হয়ে সচেতন থাকুন: পরামর্শ ফায়ার সার্ভিসের

নিজস্ব প্রতিবেদক, নীরা :
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে পরপর কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে একটি ছিল তুলনামূলকভাবে শক্তিশালী। এমন পরিস্থিতিতে ভূমিকম্পের সময় কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ভূমিকম্প চলাকালে আতঙ্কিত না হয়ে নিরাপদ আচরণই প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভূমিকম্পের সময় করণীয়

ফায়ার সার্ভিসের নির্দেশনায় নিম্নোক্ত পরামর্শ তুলে ধরা হয়েছে—

1. শান্ত থাকুন: কম্পন টের পেলেও আতঙ্কিত না হয়ে স্থির থাকার চেষ্টা করুন। নিচতলায় থাকলে দ্রুত খোলা জায়গায় বেরিয়ে যান।

2. বহুতলে Drop–Cover–Hold: উঁচু ভবনে অবস্থান করলে নিচু হয়ে বসুন, মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং পা বা খুঁটি শক্তভাবে ধরে রাখুন। মাথা রক্ষায় বালিশ বা কুশন ব্যবহার করতে পারেন।

3. লিফট ব্যবহার করবেন না: ভূমিকম্প চলাকালে লিফট এড়িয়ে চলুন। কম্পন থামার পর দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন।

4. ঝুঁকিপূর্ণ বস্তু থেকে দূরে থাকুন: বারান্দা, জানালা, ভারী আসবাবপত্র বা ঝুলন্ত বস্তু থেকে দূরে অবস্থান করুন। জরুরি সময়ে ব্যবহারের জন্য টর্চ, হেলমেট, ওষুধ ও বাঁশি হাতের কাছে রাখুন।

5. খোলা স্থানে আশ্রয় নিন: বাইরে থাকলে ভবন, বৈদ্যুতিক খুঁটি বা বড় গাছের নিচে দাঁড়াবেন না। নিরাপদ খোলা জায়গায় চলে যান।

6. গাড়িতে থাকলে: ওভারব্রিজ, ফ্লাইওভার বা বৈদ্যুতিক খুঁটির নিচে গাড়ি থামাবেন না। নিরাপদ স্থানে দাঁড়িয়ে যান এবং কম্পন থামা পর্যন্ত গাড়ির ভেতর থাকুন।

7. পরবর্তী কম্পনের সতর্কতা: প্রথম ভূমিকম্পের পর আফটারশক হতে পারে, তাই ক্ষতিগ্রস্ত ভবন বা ব্রিজের কাছে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

8. সচেতনতার ওপর জোর: যৌথ সচেতনতা ও প্রস্তুতি ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারে বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস।

জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন ১০২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০