প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ নভেম্বর ২০২৫, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় প্রেস কনফারেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন কমিটিরআত্মপ্রকাশ

তুহিনুর রহমান(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব জলঢাকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্থানীয় মিনি স্টুডিয়াম অফিস রুমে ক্রিকেট অঙ্গনকে আরও সু-সংগঠিত ও সক্রিয় করতে তিন মাসব্যাপী টুর্নামেন্ট আয়োজনের ঘোষণাও করা হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন, অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ ইকবাল সাজু। তিনি বলেন, এলাকার তরুণ খেলোয়াড়দের সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতেই নতুন কমিটির যাত্রা শুরু। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা প্রভাষক তুহিনুর রহমান নয়ন, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, মিরাজুর রহমান মিরাজ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান (শাহিন) সহ কমিটির সকল সদস্যবৃন্দ। বক্তারা জানান, বিভিন্ন ইউনিয়ন থেকে দল গঠন করে তিন মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে, যা স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সহায়তা করবে। সংবাদ সম্মেলন শেষে উপদেষ্টা প্রভাষক তুহিনুর রহমান নয়ন আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন। তিনি বলেন, জলঢাকার ক্রিকেটকে নতুন ধারায় এগিয়ে নিতে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াবিদ, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০