প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ নভেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীকে ‘মাদক নিয়ন্ত্রণের মডেল জেলা’ গড়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের

রকি, প্রতিবেদক :
নীলফামারীকে মাদক নিয়ন্ত্রণে দেশের সামনে একটি মডেল হিসেবে উপস্থাপন করতে চান নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম। দায়িত্ব গ্রহণের পরই তিনি এ লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এ উদ্যোগ সফল করতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন,
“সরকার যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের বড় দায়িত্ব। নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্য সে লক্ষ্যেই কাজ করছে।”

তিনি আরও বলেন,
“জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মাদক পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য নীলফামারীর একটি গ্রামকে ‘মডেল গ্রাম’ হিসেবে নির্বাচন করা হবে এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।”

উল্লেখ্য, গত শনিবার নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে যোগ দেন শেখ জাহিদুল ইসলাম পিপিএম। তিনি এর আগে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০