প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ নভেম্বর ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ডিটওয়াহ: রেড অ্যালার্ট, স্থগিত বহু ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, নীরা :

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ দ্রুত ভারতের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উপকূলজুড়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন স্থানে ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি দিয়ে যাবে। সেটি সরাসরি আঘাত হানবে কি না এখনও নিশ্চিত নয়, তবে উপকূলে এর প্রভাব থাকবে পুরো দিনব্যাপী।

তামিলনাডুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণকাজে প্রস্তুত আছে। খারাপ আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দরে ৫৪টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র জানান, তামিলনাডু–পুদুচেরির উপকূলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় পৌঁছাতে পারে ৯০ কিলোমিটার পর্যন্ত। রোববার সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। বড় ধরনের ক্ষতির ঝুঁকি কম হলেও কৃষিজমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। পাশাপাশি কেরালায়ও আজ ভারী বর্ষণের সম্ভাবনা উঁচু বলে জানিয়েছে আইএমডি।

নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কায় স্থানীয় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমুদ্রে জেলেদের যাত্রা নিষিদ্ধ করা হয়েছে। অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাডু–পুদুচেরি উপকূলে ৮ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।

জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১০

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১১

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৩

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

১৪

টানা চারদিন পর সোনার দাম কমেছে

১৫

১৬

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

১৮

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

১৯

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

২০