প্রধান সংবাদ
Northmail24 Team
১ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএল ১২: খেলোয়াড় নিলামে নাঈমের রেকর্ড, বাজেটে সতর্ক ফ্র্যাঞ্চাইজিগুলো

নিজস্ব প্রতিবেদক, নীরা :

আসন্ন বিপিএল ১২ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ঠিক তার আগেই রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম, যেখানে অভিজ্ঞতা, সামর্থ্য ও দলগত পরিকল্পনার ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলো সাজিয়েছে নিজেদের স্কোয়াড।

নিলামের সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে টেনে নেয় চট্টগ্রাম রয়্যালস, যা এবারের আসরে কোনো স্থানীয় ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

স্থানীয় খেলোয়াড়দের নিলামে ব্যয়ের চিত্র

প্রতিটি দল স্থানীয় ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারলেও কোনো ফ্র্যাঞ্চাইজি সেই সীমায় পৌঁছায়নি।

রংপুর রাইডার্স স্থানীয় ১২ জন ক্রিকেটার কিনতে ব্যয় করেছে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা।

চট্টগ্রাম রয়্যালস ব্যয় করেছে ৩ কোটি ৮৭ লাখ টাকা।

রাজশাহী ওয়ারিয়র্স সবচেয়ে বেশি ১৩ জন ক্রিকেটার দলে নিয়েছে, খরচ হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা।

তালিকার নিচে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যারা মোট ২ কোটি ৬৩ লাখ টাকায় ১২ জন স্থানীয় খেলোয়াড় নিয়েছে।

সিলেট টাইটান্স ব্যয় করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা, আর ঢাকা ক্যাপিটালসের খরচ দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।

বিদেশি খেলোয়াড়দের বাজার

বিদেশি ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে পারলেও বেশ কয়েকটি দল খুবই সংযত ছিল।

নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স—তিন দলই ৫০ হাজার ডলারেরও কম ব্যয় করেছে।

নিলামে সবচেয়ে সক্রিয় ছিল ঢাকা ক্যাপিটালস, যারা তিন বিদেশি ক্রিকেটার কিনতে মোট ৭৫ হাজার ডলার ব্যয় করেছে—এটি এবারের নিলামে বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ব্যয়।

খরচের হিসাব-নিকাশ, দলগুলোর কৌশল ও নতুন-পুরনো মুখের সমন্বয়ে এবারের বিপিএল স্কোয়াডগুলো ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামনে মাঠের লড়াই শুরু হলে এই বিনিয়োগ কতটা কাজে আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০