প্রধান সংবাদ
Northmail24 Team
৭ ডিসেম্বর ২০২৫, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট বৃদ্ধি, তাপমাত্রা নেমে এলো ১১ ডিগ্রির কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক,নীরা:

হিমালয় ও কানchenjunga পর্বতমালার নিকটবর্তী হওয়ায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশা ও ভোরের হিমেল বাতাসে কমেনি শীতের তীব্রতা।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা দাঁড়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন শনিবার সকাল ৯টায় এখানকার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন বলে জানা গেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হঠাৎ তাপমাত্রার এ পতন আসন্ন মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে। ভোর থেকে চারপাশ ঘিরে থাকে হালকা কুয়াশা। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি যেন কমছে না। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

স্থানীয় দিনমজুর করিম আলীর ভাষায়, “সকালের ঠান্ডা এবার যেন হঠাৎ করেই বেড়ে গেছে। কাজ করতে বের হলে হাত–পা অসাড় হয়ে আসে। তবে দুপুরে কিছুটা গরম লাগে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সকালে তাপমাত্রা ১১.১ ডিগ্রি রেকর্ড করা হয়েছে এবং বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ। তার মতে, এটি শৈত্যপ্রবাহের শুরুর লক্ষণ। তিনি আরও জানান, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিন তেঁতুলিয়া ও আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে, পাশাপাশি ভোররাত ও সকালে কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০