প্রধান সংবাদ
Northmail24 Team
৯ ডিসেম্বর ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি- বাপ্পী:
স্বামীকে হারানোর বেদনা ও পাঁচ সন্তানের দায়িত্ব একাই কাঁধে নিয়ে দুই বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা ফকিরপাড়ার মোমেনা আক্তার (৩৬)। স্বামী সহিদুল ইসলাম, পেশায় শ্রমিক, ঢাকায় কাজে গিয়ে নিখোঁজ হওয়ার পর পরিবারটি চরম সংকটে পড়ে।

মোমেনার পরিবারে বর্তমানে কোনো উপার্জনের উৎস নেই। অর্ধাহার-অনাহারে দিন কাটছিল পরিবারের। এমন মানবিক পরিস্থিতির কথা এলাকায় ছড়িয়ে পড়লে ‘দেবীগঞ্জ কল্যাণ পরিষদ’ তার পরিবারের পাশে দাঁড়ায়।
পরে আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার দেবীগঞ্জ কল্যাণ পরিষদের সহায়তায় সংগঠনটির পক্ষ থেকে মোমেনা আক্তারের পরিবারকে চাল, ডাল, আলু, তেল, পোষার জন্য মুরগী ও নগদ ৫০০০ টাকা সহায়তা সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোমেনা আক্তার বলেন,
“দুই বছর ধরে অনেক কষ্টে আছি। পাঁচ সন্তান নিয়ে কীভাবে বাঁচবো বুঝতে পারছিলাম না। আজকে অন্তত কয়েক দিনের খাবারের চিন্তা দূর হলো। আল্লাহ তাদের মঙ্গল করুন।”

স্বামী নিখোঁজ থাকায় মোমেনা এখনো অপেক্ষায় আছেন তার স্বামী ফিরে আসবে—অথবা অন্তত তার খোঁজ পাওয়া যাবে। তিনি প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন।

এলাকাবাসী জানান, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। ভবিষ্যতেও যেন এই পরিবারকে আরও সহযোগিতা করা হয়—এমন প্রত্যাশা তাদের।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১০

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১১

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১২

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৩

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

১৪

দেশে তরুণ ও অবিবাহিতদের মধ্যে এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে

১৫

নীলফামারীতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

১৬

শিক্ষার সুযোগে কৃষক-শিক্ষকের সন্তানের মধ্যে বৈষম্য অগ্রহণযোগ্য: রাবি উপাচার্য

১৭

নীরবে শরীরের ক্ষতি করছে কিডনি? আগাম যে লক্ষণগুলো উপেক্ষা করা ঠিক নয়

১৮

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

১৯

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

২০