প্রধান সংবাদ
Northmail24 Team
১ জানুয়ারী ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় তিস্তা নিউজ ২৪. এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

তুহিনুর রহমান নয়ন নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারী জলঢাকায় জমকালো আয়োজনে পালিত হলো তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠান বার্ষিকী। বর্ষবরণ ও বর্ষপ্রূর্তি উদযাপন উপলক্ষে তিস্তা নিউজের ব্যবস্থাপক পরিচালক ফয়সাল মুরাদের সার্বিক আয়োজনে আজ ১লা জানুয়ারি২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমলা রোডস্থ অস্থায়ী কার্যালয় ইকফা ইন্টারপ্রাইজ অফিস প্রাঙ্গণে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরিচালক ফয়সাল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপ্রূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর লেলিন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সাধারন সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান, প্রেসক্লাব কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, হাসানুজ্জামান সিদ্দীকি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিলন পাটোয়ারী। বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা শাখা সভাপতি গোলাম রব্বানী ডলার, সহ সম্পাদক কামরুল ইসলাম, ঢাকার ডাক জলঢাকা প্রতিনিধি তুহিনুর রহমান নয়ন এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল সদস্য সচিব আলমগীর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, মাদ্রাসা সাংগঠনিক থানা শাখার সভাপতি মিঠু ইসলাম প্রমুখ। বর্ষপ্রূর্তি অনুষ্ঠানে তিস্তা নিউজের স্টাফ, সিনিয়র রিপোর্টারসহ উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান বলেন, তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকম হাঁটি হাঁটি পাঁ পাঁ করে প্রথম একটি বছর অতিবাহিত করলেন। এই স্বল্প সময়ে তিস্তা নিউজ টোয়েন্টি ফোর ডটকম উপজেলা সহ জেলা পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে। আগামীতে আরো এগিয়ে যাবে তিস্তা নিউজ এই কামনা করি। উক্ত বর্ষবরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিস্তা নিউজের প্রধান সিনিয়র রিপোর্টার মাহমুদ আল হাসান। পরিশেষে তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০