প্রধান সংবাদ
Northmail24 Team
২ জানুয়ারী ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

তুহিনুর রহমান ,নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেল ৩টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান কবীর লেলিনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। এ সময় মাগফেরাত কামনা চেয়ে বক্তব্য রাখেন, বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই চেয়ারম্যান, উপজেলা যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, শ্রমিক দল সভাপতি আমিনুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনূস আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ ইসলাম, সদস্য সচিব রিপন, যুবদল নেতা আবু তোরাব ঈমন, ওমর ফারুক ছোট বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আহবায়ক, বিভূত ভূষন, পৌর জাসাস নেতা সুলতান মাহমুদ, আবেদ আলী, জিয়াউর রহমান জিয়া, যুলাই যোদ্ধা ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাজু আহমেদ, জিয়া পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান চৌধুরী, জিয়ামঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়ন, পৌর আহবায়ক আব্দুর রহিম, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সাদেক হোসেন খোকা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। মোনাজাতে মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতিতে অনন্য অবদান রেখে গেছেন। তাদের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে আয়োজকরা জাতীয়তাবাদী পরিবারের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০