প্রধান সংবাদ
Northmail24 Team
৭ জানুয়ারী ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ৮ ডিগ্রি

আবুল হাসেম,
জেলা প্রতিনিধি নীলফামারী

উত্তরের নীলফামারী জেলার ডিমলা উপজেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে পৌষের শেষের দিকে হাড়কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শিশু ও বয়স্করা।

ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায়, ৯ ডিগ্রি, ও আজ বুধবার (৭ জানুয়ারি) ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জানা যায়, গত এক সপ্তাহ ধরে নীলফামারী জেলার তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এবং আবহাওয়া অফিস জানিয়েছে নীলফামারী জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো না থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাট, বাজার ও শপিংমলগুলোতে লোকসমাগম কম দেখা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, ও উপজেলার বিভিন্ন এলাকায় খোলা জায়গায় বসবাসকারী মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

জীবিকার তাগিদে বাইরে বের হওয়া নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে। এদিকে উপজেলার অটোভ্যান ও অটোরিকশার চালকরা বলেন, দিনে সূর্যের দেখা নেই, প্রচণ্ড শীতে মানুষ অটোভ্যান ও অটোরিকশায় উঠছে কম এতে আয় কমে গেছে, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর জানান, বুধবার নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ও গত সপ্তাহ তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০