প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ জানুয়ারী ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

আবুল হাসেম, নীলফামারী

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এই তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, নীলফামারীর চারটি আসনে মোট বৈধ প্রার্থী ৩০ জন। এর মধ্যে নীলফামারী-১ আসনে ১০ জন, নীলফামারী-২ আসনে ৬ জন, নীলফামারী-৩ আসনে ৩ জন এবং নীলফামারী-৪ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর বুধবার ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির পর ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নীলফামারী-১

ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং ডিমলা উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নীলফামারী-১ আসন। এই আসনে বৈধ প্রার্থী ১০ জন। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর অধ্যাপক মাওলানা আব্দুস সাত্তার, বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, জাতীয় পার্টির মেজর অবসরপ্রাপ্ত তসলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, খেলাফত মজলিশের মো. সাদ্দাম হোসেন, বাসদ মার্কসবাদীর মো. রফিকুল ইসলাম, জেপি মঞ্জু গ্রুপের মো. মখদুম আজম মাশরাফী, ন্যাপের জেবেল রহমান গানি এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম।

নীলফামারী-২

জেলা সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নীলফামারী-২ আসনে বৈধ প্রার্থী ৬ জন। তাঁরা হলেন বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতে ইসলামীর আল ফারুক আব্দুল লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসিবুল ইসলাম, খেলাফত মজলিশের সারোয়ারুল আলম বাবু, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ।

নীলফামারী-৩

একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত জলঢাকা উপজেলার নীলফামারী-৩ আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৩ জন। তাঁরা হলেন বিএনপির সৈয়দ আলী, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন।

নীলফামারী-৪

সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা এবং কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে বৈধ প্রার্থী ১১ জন। তাঁরা হলেন বিএনপির মো. আব্দুল গফুর সরকার, জামায়াতে ইসলামীর আব্দুল মুনতাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মো. সিদ্দিকুল আলম ও মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর রওশন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নুর মোহাম্মদ, বাসদ মার্কসবাদীর মাইদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ, জোবায়দুর রহমান হীরা ও রিয়াদ আরফান সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০