প্রধান সংবাদ
Northmail24 Team
২৩ জানুয়ারী ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক রকি :

নীলফামারীর জলঢাকা উপজেলায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) র‍্যাবের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শুক্রবার ভোর রাতে র‍্যাব-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বালাগ্রাম এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে জলঢাকা-ডালিয়া সড়কের পাশে মৃত আছির উদ্দিনের ছেলে তোফাজ্জল (৬০) এর বাঁশবাগান থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতরে রাখা একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০