প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ জানুয়ারী ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

নীলফামারী-৪ আসন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ, নীলফামারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ সিদ্দিুকুল আলমের নির্বাচনী প্রচারে সন্ত্রাসবিরোধী মামলার আসামী আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে দেখা গেছে। তিনি প্রার্থীর সাথে প্রচারণার প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাপা প্রাথীর ফেসবুক পেজের একটি ভিডিওতে ফারুক হোসেনকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিওটিতে দেখা যায়, জাপা প্রার্থী সিদ্দিকুল আলম হেটে হেটে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সে প্রচারণার সামনের কাতারে সন্ত্রাসবিরোধী মামলার আসামী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ওই প্রার্থীর সাথে হাটছেন এবং প্রচারণা চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কিশোরগঞ্জ থানার সন্ত্রাসী মামলার ৩৮ নং আসামী ফারুক হোসেন । এছাড়া ওই প্রচারণায় রয়েছে সাইবার নিরাপত্তা আইনে মামলার আসামী বেনজীর আহম্মেদ। বর্তমানে বেনজীর জামিনে থেকে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে ভোট করছেন।

উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্ বলেন, প্রথম থেকেই লক্ষ্য করছি জাপা প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। একটি ভিডিওতে নিতাই ইউপির চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী ফারুককে জাপা প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা গেছে। যা খুবেই দুঃখজনক। আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। সন্ত্রাসবিরোধী মামলার আসামী নির্বাচনী প্রচারণায় থাকলে তার কপালে তো সে সন্ত্রাসবিরোধী মামলার আসামী সেটি লেখা থাকে না। আপনারা তথ্য দিন, আমরা তথ্য উপাত্ত’র ভিত্তিতে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য যে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে রাষ্ট্র বিরোধী ঘড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে গত ৪ জুন ২০২৫ তারিখ কিশোরগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়। সে মামলার ৩৮ নম্বর আসামী আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০