প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে এবং সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি কার্যকর হচ্ছে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, এমপিওভুক্তি প্রসঙ্গে ভবিষ্যতে বিস্তারিত জানানো হবে এবং সাংবাদিকরা চাইলে পরবর্তীতে এ বিষয়ে আরও প্রশ্ন করতে পারবেন।
পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। অতীতের মতো এবারও গণমাধ্যমের সহযোগিতায় নকল প্রতিরোধ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নতুন সিদ্ধান্ত হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। একই প্রশ্নপত্রে দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে—যেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারিত থাকবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে পরিবার ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাফেরা করলে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও তিনি মন্তব্য করেন, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পরিবেশে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০