প্রধান সংবাদ
Northmail24 Team
১৭ মার্চ ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সাব্বির হোসেন, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খালের সংস্কার ও পরিদর্শন সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজীব ব্রীজের কাছে পরিদর্শন সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে এ অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন এলাকাবাসী। পরিদর্শন সড়কের পিচ হাত দিলেই উঠে আসছে সে চিত্র তুলে ধরেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত ও বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজ করা হচ্ছে। এসব কাজ আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়ে লুকোচুরিতে কাজ চলছে। পরিদর্শন সড়ক নিম্নমানের কাজ ও উভয় ডাইক শক্তিশালীকরণে সেচ খালের বেড এবং একোয়ারভুক্ত জমি হতে মাটি তুলে লুটপাটের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজ (প্যাকেজ নং-সৈয়দপুর/পরিদর্শন-রাস্তা-১) ঠাকুরগাঁও’র জামাল হোসেন নামে ঠিকাদার ১ কোটি ৩৮ লক্ষ ৪১ হাজার টাকা দরপত্র মূল্যে গত ২২ সালের ২৬ জানুয়ারি কার্যাদেশ প্রাপ্ত হয়ে গত ২৪ সালের ৩০ জুন কাজ সমাপ্তের পত্র দেয়া হয়। অপর দিকে বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজ (প্যাকেজ নং-সৈয়দুপুর/বগুড়া সেচখাল-০১) ঢাকার নিয়াজ মনা জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান ৬ কোটি ৬৫ লক্ষ ৩২ হাজার টাকা দরপত্রে মূল্যে কাজটি ২৪ সালের ১০ নভেম্বর সমাপ্তের শর্তে ২২ সালের ৬ জানুয়ারি মাসে কার্যাদেশ দেয়া হয়।
সরেজমিনে দেখা যায়, বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজ স্থানীয়রা হাত দিলেই উঠে আসছে পিচ পাথর। নিম্নমানের বিটুমিন, পাথর ব্যবহার করা হয়েছে। পূর্বের রাস্তার ধুলো পরিস্কার না করেই তার উপর পিচ ঢালাই করা হয়েছে। ফলে নিম্নমানের কাজ হওয়ায় কয়েকদিনের মধ্যে পিচ উঠে আসছে। হাত দিলেই পাথর উঠে আসছে। অপর দিকে উভয় ডাইক শক্তিশালীকরণের কাজটি সেচ খালের বেড হতে মাটি তুলে বাঁধে দেয়া হয়েছে এবং একোয়ারভুক্ত জমি হতে ভেক্যু দিয়ে মাটি কেটে ডাইকে দেয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এসময় স্থানীয়রা বলেন, আমরা নিম্নমানের কাজ চাই না, আমরা শতভাগ কাজ চাই। লুটপাটের নিম্নমানের কাজের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন হুমকী দিচ্ছে।
অনিয়ম দুর্নীতির অভিযোগে স্থানীয়রা পরিদর্শন সড়ক ও খালের ডাইকের ঘন্টাব্যাপি মঙ্গলবার মানববন্ধন করেছে। এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী, আব্দুল মজিদ, সেকেন্দার আলী, নাজমুল হক, রুপালী বেগম, মকবুল হোসেন, সোনা বাবু প্রমুখ।
মধ্যরাজিব ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, দায়সারা কাজেই যেন তাদের কাজ। নিম্নমানের বিটুমিন ও পাথর দিয়ে পরিদর্শন সড়ক করা হয়েছে। দেখেন হাত দিলেই পিচ উঠে আসছে। আমরা ভাল মানের কাজ চাই?
স্থানীয় সাবেক মেম্বার তৈয়ব আলী বলেন, আমরা নিমানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের হুমকী দেয়। ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় পানি উন্নয়ন বোর্ডে অবগত করলে তারাও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
কেতা মামুদ বলেন, উভয় ডাইক শক্তিশালীকরণের কাজটি যেন দূর্বলকরণের কাজে পরিণত হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে সেচখালের বেড হতে মাটি তুলে ডাইকে দিয়েছে এবং একোয়ারভুক্ত জমি থেকে মাটি কেটেও ডাইকে দেয়। অথচ বাহিরে থেকে মাটি এনে ডাইকে দিয়ে শক্তিশালীকরণের কাজটি তাই দূর্বলকরণের কাজে পরিণত হয়েছে। এছাড়া যা লোক দেখানো কাজ হচ্ছে তা মাটির বদলে দেয়া হচ্ছে ধুলা।
বক্তারা পরিদর্শন সড়ক নিম্নমানের কাজ, খালের মাটি কেটে ডাইকের শক্তিশালীকরণের কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কাজের শতভাগ গুণগতমানের দাবী জানান।
সাব ঠিকাদার বাসু দেব জানান, আমরা ডাইক শক্তিশালীকরণে ডিজাইন প্রাক্কলন অনযায়অ কাজ করা হচ্ছে। ডাইক শক্তিশালীকরণে একোয়ারভুক্ত জমি ও খালের বেডের মাটি কাটার কথা অস্বীকার করেন।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান ও সহকারী প্রকৌশলী মাহামুদুল হাসানের ফোনে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেয়া হলে ফোন রিসিভ করেননি।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০