প্রধান সংবাদ
Northmail24 Team
১০ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে কৌশলে ডেকে নিয়ে মারপিট ও আটক করে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে। আহত সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে কিসামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, আহত সাংবাদিক সাহেব আলী (৩৫) দৈনিক চট্টগ্রাম লাইভ পত্রিকায় কাজ করেন। তিনি গত ৮ জুন দৈনিক চট্টগ্রাম লাইভ পত্রিকায় “কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি” শিরোনামে সংবাদ প্রকাশ করে। পরের দিন মঙ্গলবার বড়ভিটা হতে সাংবাদিক সাহেব আলী ও ডিআরবি’র সাংবাদিক লিওন (২৬) মোটরসাইকেল যোগে বড়ভিটা হতে বেড়গাড়ীর দিকে যাচ্ছিল। এসময় ওই বিদ্যালয়ের সামনে রাস্তায় পৌছলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (৪৮) কয়েকজন লোকসহ তাদেরকে পথরোধ করে সাহেব আলীকে টেনে হেচড়ে স্কুলের ক্লাস রুমের সামনে নিয়ে গিয়ে বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আলমগীর সাহেব আলীকে জড়িয়ে ধরেন ও প্রধান শিক্ষক কিল ঘুষি ও মারপিট করে। অপর সাংবাদিক লিওন ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করে। পরে সাংবাদিক সাহেব আলীকে অফিস রুমে আটক করে মারপিট করে । খবর পেয়ে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে । আহত সাংবাদিককে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ ৪ জনের নামে রাতেই একটি মামলা দায়ের হয়েছে। আহত সাংবাদিক সাহেব আলী জানান, আমি প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমাকে তিনি ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করেছেন। এর আগে গত ৮ জুন দেশের প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিস করেন অথচ আপনি সঠিক সময়ে স্কুলে আসেন না প্রশ্ন করা হলে এ প্রধান শিক্ষক বলেন, তারেক রহমানের এ গুলো অভিনয় বলে ব্যঙ্গ করে কথা বলেন। আমি প্রধান শিক্ষকের শাস্তি দাবী করছি। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে ওই প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবী জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন জানান, ওই প্রধান শিক্ষককে ইতোমধ্যে দেরিতে স্কুলে আসায় শোকজ করা হয়েছে। সাংবাদিককে মারপিটের ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
কিশোরগঞ্জ থানার অফিসার (ওসি) লুৎফর রহমান জানান, প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিককে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০