প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে মাদকসেবি ও ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ,নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে চার মাদকসেবি ও চার ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮। শনিবার দিবাগত গভীর রাতে পৃথক স্থান হতে এদেরকে কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হল বাজেডুমরিয়া গ্রামের মৃত টেপু বমর্ণের ছেলে দিলীপ রায় (৩০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে মিলন (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)। অন্যদিকে গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা হল, মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২), আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯) ও মৃত আবতাব আলীর ছেলে মনিকুল ইসলাম (২০)।
বিষয়টি রোববার বেলা সাড়ে তিন টায় নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।
থানা সূত্র জানায়, শনিবার দিবাগত গভীর রাতে খবর আসে কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া গ্রামে ক্যাসিনো জুয়াড়ি জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলারত অবস্থায় চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর গ্রাম হতে চার মাদকসেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িদের সাইবার সুরক্ষা আইনে ও মাদকসেবনকারীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক রোববার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের পৃথক মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০