প্রধান সংবাদ
Northmail24 Team
২৯ জুন ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি দোকানের জামানত ও ৪ বছরের ভাড়ার টাকা চেয়ারম্যানের পকেটে! অভিযোগে ক্ষুব্ধ সদস্যরা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রায় ১২ কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগের রেশ কাটতে না কাটতেই নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী গ্রেনেড বাবুর বিরুদ্ধে এবার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি প্রকল্পের অর্থে ইউনিয়ন পরিষদের জায়গায় নির্মিত চারটি দোকানের জামানত বাবদ নেওয়া ১০ লাখ টাকা এবং গত চার বছরের ভাড়ার অর্থ সরকারি হিসাবভুক্ত না করে ব্যক্তিগতভাবে আদায় ও আত্মসাৎ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৩ সালে রংপুর-নীলফামারী মহাসড়ক সংলগ্ন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের জায়গায় সরকারি প্রকল্পের অর্থে চারটি দোকানঘর নির্মাণ করা হয়। পরে প্রতিটি দোকানের বিপরীতে ২ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা জামানত নেওয়া হয়। এছাড়া প্রতিটি দোকান থেকে মাসে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, দোকানগুলোর জামানত কিংবা মাসিক ভাড়ার কোনো অর্থ ইউনিয়ন পরিষদের হিসাব বা সরকারি কোষাগারে জমা হয়নি। বরং চেয়ারম্যান তার নিজস্ব লোকজনের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভাড়ার টাকা সংগ্রহ করছেন।
স্থানীয় সরকার বিভাগের বিধি অনুযায়ী, ইউনিয়ন পরিষদের স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত সব আয় পরিষদের হিসাবভুক্ত করে সরকারি নিয়ম অনুসারে পরিচালনা করতে হয়। এছাড়া নতুন স্থাপনা নির্মাণের ক্ষেত্রেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু এসব বিধি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, আমি যোগদানের আগেই দোকানগুলো নির্মাণ করা হয়েছে। দোকানের জামানত বা ভাড়ার টাকার কোনো তথ্য ইউনিয়ন পরিষদের নথিতে নেই। চেয়ারম্যান এসব টাকা নিয়েছেন বলে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, দোকানের জামানত ও ভাড়ার অর্থ চেয়ারম্যান নিয়েছেন। কিন্তু পরিষদের কোনো সভায় এ বিষয়ে আলোচনা হয়নি, কোনো হিসাবও নেই।
ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, আমি একটি প্রকল্পের সভাপতি ছিলাম। ওই প্রকল্পের ২ লাখ ৬২ হাজার টাকা দোকান নির্মাণে ব্যয় করা হয়েছে। পরে শুনেছি, চারটি দোকানের বিপরীতে মোট ১০ লাখ টাকা জামানত নেওয়া হয়েছে। ভাড়ার টাকাও চেয়ারম্যানের লোকজন আদায় করেন।
এক দোকান ভাড়াটিয়া, পরিচয় প্রকাশ না করার শর্তে, জানান, আমি চেয়ারম্যানকে ২ লাখ ৫০ হাজার টাকা জামানত দিয়েছি। প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়াও চেয়ারম্যানের লোকজন এসে নিয়ে যান। কোনো সরকারি রসিদ দেওয়া হয় না।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা আছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী গ্রেনেড বাবুর সঙ্গে কয়েক দিন ধরে সরাসরি ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অফিসে অনুপস্থিত থাকায় এবং ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০