প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা চেপ্টিকুড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা কেটে চাষাবাদ করার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাস্তা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

‎গতকাল সোমবার (২৯ জুন) এলাকাবাসীর পক্ষে মো. আব্দুল মালেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন করেন।

‎লিখিত আবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৬ বছর ধরে এলাকার কয়েকটি পরিবার ওই রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি জমির মালিক হঠাৎ করে রাস্তা কেটে সেখানে হালচাষ করে দেওয়ায় সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থী, কৃষক, ভ্যানচালকসহ স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

‎অভিযোগকারী মো. আব্দুল মালেক বলেন, “জমিটি তাদের মালিকানাধীন হতে পারে। কিন্তু আমরা দীর্ঘ ১৬ বছর ধরে এই রাস্তা ব্যবহার করছি। আমি একজন ভ্যানচালক। এখন ভ্যান নিয়ে বাড়িতে যেতে পারছি না। আগে অন্যের বাড়িতে ভ্যান রেখে একটি ভ্যান হারিয়েছি। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী কয়েকদিন সময় নিয়েছিলেন। কিন্তু তার আগেই জমির মালিক রাস্তা কেটে হালচাষ করে দেন।”

‎অন্যদিকে জমির মালিক মোঃ পরশ দাবি করেন, রাস্তা ব্যবহার নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। তিনি বলেন, “এই রাস্তা দিয়ে সবাই চলাচল করুক, এতে আমার কোনো সমস্যা নেই। আমি আবারও রাস্তা আগের মতো করে দেব। তবে যারা এই রাস্তা ব্যবহার করেন, তাদের অনেকেই নিজেদের বাড়ির পাশের চলাচলের রাস্তা বিভিন্নভাবে বন্ধ করে রেখেছেন। এতে অন্যদের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে। অভিযোগকারী আব্দুল মালেক যদি প্রয়োজনীয় জমি ছেড়ে দিয়ে সবার চলাচলের ব্যবস্থা করেন, তাহলে আমিও রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দেব।”

‎এ বিষয়ে চেপ্টিকুড়া এলাকার সাবেক ইউপি সদস্য আশারু বলেন, “রাস্তাটি ব্যক্তি মালিকানাধীন জমির ওপর অবস্থিত। রাস্তা কেটে দেওয়া ঠিক হয়নি। প্রায় ৯ থেকে ১০টি পরিবার এই পথ ব্যবহার করে। মূলত স্থানীয়দের পারস্পরিক বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করে রাস্তাটি পুনরায় সবার চলাচলের উপযোগী করে দেওয়া হোক।”

‎এদিকে এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথটি পুনরুদ্ধারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০