প্রধান সংবাদ
Northmail24 Team
৩০ জুন ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য বাজেটে বড় বৃদ্ধি, তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যয়ের ওপর জোর বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক, নীরা:
বাংলাদেশে স্বাস্থ্য খাতের প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য বৃদ্ধি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, মোট জাতীয় বাজেটের ৭.৪ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে, যা আগের প্রায় ৫ শতাংশের তুলনায় বেশি। একই সঙ্গে স্বাস্থ্য খাতে জিডিপির ১.১ শতাংশ ব্যয়ের প্রস্তাব এসেছে, যেখানে আগে এ হার ছিল ০.৫৮ শতাংশ।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাজেট বৃদ্ধি ইতিবাচক পদক্ষেপ হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অর্থ জনস্বাস্থ্যের অগ্রাধিকার খাতে সঠিকভাবে ব্যয় করা।

বেসরকারি গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা জানিয়েছে, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই বিভিন্ন অসংক্রামক রোগের কারণে ঘটে। অথচ এসব রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ ব্যয় করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে–২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে বেশি দেখা দেওয়া রোগগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ শীর্ষে রয়েছে। হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের মতো গুরুতর অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণও এটি।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগজনিত কারণে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর সঙ্গে উচ্চ রক্তচাপ সরাসরি সম্পর্কিত ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ রক্তচাপ দ্রুত শনাক্তকরণ ও নিয়মিত চিকিৎসায় বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের সুফল পাওয়া সম্ভব। গবেষণায় দেখা গেছে, এ খাতে ১ টাকা বিনিয়োগ করলে প্রায় ১৮ টাকার সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক লাভ হতে পারে।

তবে পর্যাপ্ত অর্থের অভাবে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে উচ্চ রক্তচাপের প্রয়োজনীয় ওষুধের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এ বিষয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বাড়তি স্বাস্থ্য বাজেটের একটি বড় অংশ যদি উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যয় করা হয়, তাহলে দেশের জনস্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে অসংক্রামক রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০