প্রধান সংবাদ
Northmail24 Team
২ জুলাই ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করলেন, এমপি মুনতাকিম

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে এডিপির অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৫ জন নারীর মাঝে সেলাই মেশিন এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫৪টি সিলিং ফ্যান বিতরণ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সেলাই মেশিন ও ফ্যান বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ এবং উপকারভোগীদের প্রতিনিধি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল আলম রতন, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপকারভোগী নারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, একজন নারী আত্মনির্ভরশীল হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ উপকৃত হয়। প্রশিক্ষণ কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের আয় নিশ্চিত করার জন্য। সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা এই সেলাই মেশিন ব্যবহার করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবেন, অন্য নারীদেরও প্রশিক্ষণ দেবেন এবং পরিবার ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, পরিশ্রম, সততা ও দক্ষতার মাধ্যমে নারীরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিজেদের সক্ষমতাকে কাজে লাগিয়ে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৫৫ জন নারীর মাঝে ৫৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ১৫৪টি সিলিং ফ্যান প্রদান করা হয়। এসব সামগ্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০