প্রধান সংবাদ
Northmail24 Team
৪ জুলাই ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় অবস্থিত ইকরা মডেল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ, ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সোহাগ মিলন সাব্বির।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইকরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ। তিনি বলেন, বর্তমান সময়ে একজন শিক্ষার্থীকে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; বরং কুরআন-সুন্নাহর আদর্শে আদর্শবান, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবারে, আর সেই শিক্ষাকে পরিপূর্ণতা দেয় শিক্ষাপ্রতিষ্ঠান। তাই সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিবিড় সমন্বয় থাকা জরুরি। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

‎বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় অপরিহার্য। একজন শিক্ষার্থীকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকার বিকল্প নেই। তাঁরা অভিভাবকদের সন্তানদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর রাখা, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা এবং নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

‎পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০